• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী-১ আসনের নৌকার প্রার্থীকে শোকজ

৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৭:৫৭:৩৬

নোয়াখালী-১ আসনের নৌকার প্রার্থীকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘন করে জনসভা, নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য ও ভোট প্রার্থনা করায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকামার্কার প্রার্থী এবং বর্তমান সংসদ এইচ এম ইব্রাহিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।  

Ad

৩ ডিসেম্বর রোববার সন্ধ্যার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসন নং-২৬৮, নোয়াখালী-১ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। একই সাথে আগামী ৭ দিনের মধ্যে এর যথাযথ জবাব দেওয়ার নির্দেশও প্রদান করা হয়েছে।

Ad
Ad

আদেশের ২নং স্মারকে বলা হয়ে, গত ১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী-১ সংসদীয় আসনের পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য প্রদান করেন আসনটির বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম। ওই সময় তার উপস্থিতিতে নেতাকর্মীরা তার জন্য ভোট প্রার্থনাস হ প্রচারণামূলক বক্তব্য রাখেন। পরবর্তীতে যা অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় এবং বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে।

প্রার্থীর এমন কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ বিধি ৬ (গ) ও ১২ এর বিধান লঙ্ঘন করেছে, যার প্রেক্ষিতে নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের কারণের সঠিক বাখ্যা আগামী ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটি কার্যালয়ে প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিমের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান শোকজ করার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us