• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩১:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

৩ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৪:২০

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে পড়ে লাবনী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবনী ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

Ad

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লাবনীকে বাড়ির উঠানে খেলতে দিয়ে গোসলে যান তার মা।  পরে উঠানে লাবনীকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।  এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।

Ad
Ad

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে নিহতের মরদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us