• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ছাত্রদলের ঝটিকা মিছিল

২৯ নভেম্বর ২০২৩ রাত ০৯:৩২:২৪

রাঙামাটিতে ছাত্রদলের ঝটিকা মিছিল

রাঙামাটি প্রতিনিধি: পুলিশের ব্যাপক ধরপাকড়ের মধ্যেই রাঙামাটি শহরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে চলমান অবরোধ ও হরতালের সমর্থনে এ মিছিল করা হয়।

Ad

২৯ নভেম্বর বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে এ ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিলটি জেলা শহরের কল্যাণপুরের রাঙামাটি-চট্টগ্রাম সড়কে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি বিসিক কার্যালয়ের সামনের সড়কে এসে শেষ হয়।

Ad
Ad

এসময় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের ছবি সম্বলিত একটি ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্রদল নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. খোরশেদ আলম, মো. আব্দুল মজিদ নান্টু, মো. আবু সুফিয়ান রেজা, রাঙামাটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মো. আল আমিন, জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটেরনেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us