• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

১৯ নভেম্বর ২০২৩ দুপুর ১২:২৬:১৯

মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনায় মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Ad

১৮ নভেম্বর শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে আমিনপুর থানাধীন আহাম্মাদপুর গ্রামে।

Ad
Ad

সরেজমিনে গিয়ে জানা যায়, পোশাক বানানোকে কেন্দ্র করে উক্ত গ্রামের বাসিন্দা নুরমোহাম্মদের স্ত্রীর সাথে তার ১২ বছর বয়সী মেয়ে তামান্না আক্তারের কথা কাটাকাটি হয়। এর জেরে অভিমানে নিজের শয়নকক্ষে গিয়ে শরীরের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে তামান্না।

এসময় পরিবার লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা করলে রাস্তায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে আমিনপুর থানা পুলিশ।

তামান্নার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, প্রতিবেশী এবং সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬


Follow Us