• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৭:১২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

পাবনার আটঘরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

১১ নভেম্বর ২০২৩ রাত ০৮:৫৮:৫২

পাবনার আটঘরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। ১০ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে একদন্ত নরজান আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মুন্নী খাতুন (২৫)। পুলিম খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। নিহত মুন্নী খাতুন চৌকিবাড়ী গ্রামের পিয়ারুল হোসেনের মেয়ে। ঘটনাটি নিশ্চিত করেছেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে একদন্ত বারই পাড়া নিয়ামতপুর গ্রামের শহীদ আলীর ছেলে লিটনের সাথে মুন্নী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে লিটন হোসেন মুন্নির উপর নির্যাতন ও অত্যাচার চালিয়ে আসছিলো। সে নিয়মিত নেশা করত, সেই নেশার টাকা যোগাতেই মুন্নীর ওপর নির্যাতন চালাতো বলে জনিয়েছে মুন্নির পরিবার। ঘটনার দিন রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে মুন্নিকে হত্যা করে ঘরের দরজা আটকিয়ে পালিয়ে যায় লিটন। মুন্নি হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও হত্যাকরীর বিচার দাবি করেছে তার পরিবার।

Ad
Ad

এ ঘটনায় আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খবর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী লিটন তাকে গলাটিপে হত্যা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us