• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেন্দুয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

২৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪১:৫২

কেন্দুয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দেশবিরোধী নৈরাজ্য-ষড়যন্ত্র ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়াতে শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। ২৮ অক্টোবর শনিবার দুপুর ১টায় বিক্ষোভ মিছিল শেষে  কেন্দুয়া নান্দাইল মহাসড়কের পাশে পুরাতন বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মোস্তাফিজ উর রহমান, আনোয়ারুল ইসলাম তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ভূঞা, সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।

Ad
Ad

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তরা বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সব সময় দেশ বিরোধী কাজে লিপ্ত থাকে। দেশের ক্ষতি করা ও মানুষকে কষ্ট দেওয়াই তাদের কাজ। এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত আবার নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি-জামায়াত কোনো ধরনের নৈরাজ্য অগ্নি-সন্ত্রাস করলে, কঠোর হস্তে তা প্রতিহত করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us