• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:৪৯ (09-May-2026)
  • - ৩৩° সে:

বিজয়নগরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

২৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৫৫:২৯

বিজয়নগরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাপিয়া সোলতানা পুতুল (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ২৮ অক্টোবর শনিবার সকাল ৯ টার সময় উপজেলার পত্তন ইউনিয়নের মুড়াবাড়ীতে এ ঘটনা ঘটে।

পুতুল ওই গ্রামের প্রবাসী শাফিউল আলম ভূইয়ার স্ত্রী।

Ad
Ad

জানা যায়, পুতুল তাদের বসত ঘরের নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তার ছেলে দেখতে পেয়ে চিৎকার করে। ছেলের চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এসে তাকে ফাঁস থেকে নিচে নামিয়ে আনেন। পরে তারা পুলিশকে খবর দেন।

Ad

খবর পেয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল খান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচাজ রাজু আহম্মেদ জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭





Follow Us