• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ের আটোয়ারীতে কিশোরীর মরদেহ উদ্ধার

২১ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৩৭:৪৫

পঞ্চগড়ের আটোয়ারীতে কিশোরীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। ২১ অক্টোবর শনিরার নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ইয়াসমিন আক্তার মোহনা (১৪)। সে আটোয়ারী  উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মো. মকবুল হোসেনের মেয়ে এবং  বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

Ad

জানা যায়, শনিবার সকালে নিহতের মরদেহ গোবিন্দপুর এলাকার একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশে এসে মরদেহটি উদ্ধার করে। এসময় নিহতের পরিবার মরদেহ সনাক্ত করলে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Ad
Ad

পরিবার ও পুলিশ জানায়, ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে ঐ কিশোরী ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মোহনা। তাকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে পরিবার। পরে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের পিতা মো. মকবুল হোসেন। এদিকে নিখোঁজের পর শনিবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে মোহনার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ ও তার পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে। পরিবার মরদেহ শনাক্তের পর পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদম্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে ।

কিশোরীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু মুসা বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us