• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৯:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

১৯ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৩৮:২১

ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচের 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের অন্তর্ভুক্ত আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল পরিচালিত রিক্রুট ব্যাচ 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' প্রতিষ্ঠানের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

Ad
Ad

কুচকাওয়াজে প্রধান অতিথি এবং প্যারেড রিভিউইং অফিসার হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন চৌধুরী মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ আহমেদ আহসান, মেডিসিন প্রধান পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মো. রিয়াজ উদ্দিন খান, এমপিএইচ প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' এ প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী আসিফুর রহমান।

এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ৪৩৭ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি কোরে নবীন সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হন। এ বছর তৃতীয় বারের মতো এএমসি কোরে ৪৬ জন নারী রিক্রট যোগদান করেছেন। এর আগে ২০১৪ সালে ১০০০ জন নারী সৈনিক এবং ২০২২ সালে ৫১ জন নারী সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।  
এ বছরের তাদের মধ্যে রিটে মাশরাফি রহমান শ্রেষ্ঠ রিক্রুট, মো. আরিফ চৌধুরী ২য় শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট তানজিনা আক্তার তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ এ কুচকাওয়াজ উপভোগ করেন।

এছাড়াও বেসামরিক পরিমন্ডলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রিক্রুটদের অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us