• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০ অক্টোবর ২০২৩ রাত ০৯:১৫:৪১

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ও চুনতি ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ১৪ হাজার ৭৮০ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৯ অক্টোবর সোমবার অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

Ad

অভিযানে পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া বুড়া মেম্বার পাড়া হতে ৭৬ হাজার ঘনফুট, ৮নং ওয়ার্ডের সরই ব্রিজের উত্তর পাশ হতে ১২ হাজার ৬০০ ঘনফুট, দক্ষিণ পাশ হতে ৭ হাজার ২৯০ ঘনফুট, পহরচান্দা সরই ব্রিজের পূর্ব পাশ হতে ৫৩ হাজার ৮২০ ঘনফুট, গৌড়স্থান লোকমানের দোকানের পিছন হতে ২৩ হাজার ৮৭০ ঘনফুট, গৌড়স্থান নয়া পাড়া হতে ৩০ হাজার ৪০০ ঘনফুট ও চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলবুনিয়া খানদিঘী এলাকা হতে ১০ হাজার ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

Ad
Ad

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযানে পরিচালনা করা হয়। এ সময় ২ লাখ ১৪ হাজার ৭৮০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে।

জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us