• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

৬ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০০:২৪

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো: খুলনা গোবরচাকা এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইমন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

Ad

৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Ad

নিহত ইমন নগরীর নবীনগর এলাকার সানোয়ার শেখের ছেলে। ইমন পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক প্রতিপক্ষের গুলিতে ইমনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গোবরচাকা তালুকদার লেনের গাবতলা মোড়ের ভাজাওয়ালা গলির মোহাম্মদ খাঁর বাড়ির সামনে ৫/৬টি মোটর সাইকেলে ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় ইমন শেখের বুকের বাম পাশে একটি গুলি বিদ্ধ হয়। এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের সার্জারি ১১/১২ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us