• ঢাকা
  • |
  • সোমবার ৮ই চৈত্র ১৪৩২ রাত ০২:০৪:৩৯ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ম্যাথুজকে ‘টাইমড আউট’ দেওয়া আম্পায়ার এরাসমাসের অবসর

২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:২০

ম্যাথুজকে ‘টাইমড আউট’ দেওয়া আম্পায়ার এরাসমাসের অবসর

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’ সিদ্ধান্ত দিয়ে আলোচনায় আসা দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইস এরাসমাস আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানছেন।

২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এরাসমাস। সে ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দেন তিনি, যা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ‘টাইমড আউট’ হিসেবে জায়গা করে নেয়।

Ad
Ad

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে গিয়ে ইতোমধ্যে নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার কাজ শুরু করেছেন এরাসমাস। চলতি বছরের শেষের দিকে বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

Ad

২০০০ সালে ক্লাব ক্রিকেট দিয়ে আম্পায়ারিং শুরু করেন তিনি। এরপর আন্তর্জাতিক পর্যায়ে ৮২টি টেস্ট, ১২৫টি ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৯ বিশ্বকাপের ফাইনালসহ বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ আম্পায়ার।

গত মাসে ৬২ বছরে পা দেওয়া এরাসমাস চলতি বছর দক্ষিণ আফ্রিকার প্রোভিনশাল ওয়ানডে চ্যালেঞ্জের একটি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ার শেষ করছেন।

২০২৪ সালের মার্চে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে ফেব্রুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটেই সীমিতভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অবসরের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন এরাসমাস। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় আম্পায়ারদের মেন্টর হিসেবে কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতেও নতুন প্রজন্মের আম্পায়ারদের গড়ে তুলতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us