বিনোদন ডেস্ক: লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা নিরাপত্তাজনিত কারণে তার দীর্ঘ প্রতীক্ষিত ভারত সফর বাতিল করেছেন। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাওয়ার পরিকল্পনা থাকলেও পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে তিনি এই সিদ্ধান্ত নেন।
২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। এরপর দীর্ঘ সময় পার হলেও ভারতীয় দর্শকদের জন্য কোনো বড় কনসার্ট দেওয়া হয়নি। তবে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তিনি বিদেশে পারফর্ম করেছেন।


আগামী ১০ ও ১৫ এপ্রিল মুম্বাই এবং একদিন দিল্লিতে শো করার কথা ছিল। ভক্তদের চাহিদার কারণে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সেও একটি অতিরিক্ত শো যুক্ত করা হয়েছিল। টিকিটের দাম সর্বনিম্ন ৬,০০০ টাকা এবং ভিআইপি টিকিটের দাম লাখ টাকার ঘরে। ইতোমধ্যেই হাজার হাজার অনুরাগী টিকিট কিনে ও বিমান-হোটেল বুকিং সম্পন্ন করেছিলেন।

শাকিরার এই সফর বাতিলের ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে। কনসার্ট আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছে, ‘পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনুরাগী ও শিল্পীর নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যেই টিকিট কেটে ফেলেছেন যারা, তারা আগামী ৫–৭ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন। ভবিষ্যতে অনুষ্ঠানের নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available