• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:১৩:০০ (06-May-2026)
  • - ৩৩° সে:

এবার নিজেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

৬ মে ২০২৬ সকাল ০৮:০৬:১৩

এবার নিজেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল। ৫ মে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একাধিক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার এই আকস্মিক ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল জানান, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।’

Ad
Ad

পোস্টের সাথে তিনি নির্বাচনি পোস্টারও শেয়ার করেছেন, যেখানে স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে— ‘নতুন নেতৃত্ব, নতুন ঢাকা’ এবং ‘আমার ঢাকা, আমাদের দায়িত্ব’।

Ad

নিজের প্রার্থিতা ঘোষণার পাশাপাশি নীলা ইসরাফিল তার স্বপ্নের ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করে জানান, তিনি একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে চান।

জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি একটি আধুনিক ও সমৃদ্ধ ঢাকা উপহার দিতে বদ্ধপরিকর।

তার প্রধান লক্ষ্য হচ্ছে নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তিলোত্তমা ঢাকা বিনির্মাণে কাজ করা।

নীলা ইসরাফিল একজন একজন মডেল, অভিনেত্রী, সুপরিচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারী নেত্রী হিসেবেও ব্যাপক আলোচিত ছিলেন। পরে অবশ্য দলটি থেকে পদত্যাগ করেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি এবং সাহসী বক্তব্যের কারণে তিনি আগে থেকেই নেটিজেনদের কাছে পরিচিত। এবার সরাসরি ঢাকার মতো গুরুত্বপূর্ণ সিটির নগরপিতা হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে তিনি নতুন চমক সৃষ্টি করলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প
ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প
৬ মে ২০২৬ দুপুর ০২:১৫:২১




বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ
বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ
৬ মে ২০২৬ দুপুর ১২:৪৯:২৫

আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো
আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো
৬ মে ২০২৬ সকাল ১১:৫৯:৫৭


Follow Us