• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০০:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অগ্রণী ব্যাংকের ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ৩ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

২৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৪৪:৪৮

অগ্রণী ব্যাংকের ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ৩ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

পাবনা প্রতিনিধি: ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার অগ্রণী ব্যাংক পাবনার কাশিনাথপুর শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Ad

২৬ এপ্রিল শুক্রবার শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া যায়। পরে পুলিশকে অভিযোগ দিলে তাদের গ্রেফতার করে।

এছাড়া অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। কমিটির প্রধান হলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে শুক্রবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আনোয়ার হোসেন সাগর গ্রেফতারদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখায় যান। সেখানে টাকার হিসাব গ্রহণকালে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার অনিয়ম ধরা পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us