• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৩১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে ফিরিয়ে আনা হচ্ছে

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:২৫:১১

কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে ফিরিয়ে আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে ওই দুই মিশনের প্রধানকে।

Ad

৫ ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতার মিশনপ্রধান দেশে ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনারেরও ঢাকায় ফেরার কথা রয়েছে।

Ad
Ad

জানা যায়, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে গত ৩ ডিসেম্বর মঙ্গলবার জরুরিভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। কলকাতা থেকে বৃহস্পতিবার শিকদার মো. আশরাফুর রহমান ঢাকায় ফিরেছেন। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তিনি।

অন্যদিকে, ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানও ঢাকার পথে রওনা হয়েছেন।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ২ ডিসেম্বর সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গণে ভাঙচুর করে। এ হামলার এক দিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০


Follow Us