• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ রাত ১১:৪৭:৫৪ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ

৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:৩০

বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হলেন কাইজার সোহেল আহমেদ। আর দীর্ঘদিন ধরে শূন্য থাকা ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন।

৭ এপ্রিল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাউজার সোহেল আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

Ad

ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গত কয়েকবছর ধরে পদটি ফাঁকা ছিল। তিনি ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণ করে দীর্ঘদিন লন্ডনে ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:৩০








Follow Us