• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

‘পাহাড়ের নারীদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

৩০ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:৫১:২৯

‘পাহাড়ের নারীদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ের নারীদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এসময় স্মার্ট বাংলাদেশে সফল নেতৃত্বের বিকাশে কন্যাশিশুদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হওয়ার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

Ad

৩০ সেপ্টেম্বর সকালে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।

Ad
Ad

‘বিনিয়োগ অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্যে জেলা মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, কন্যাশিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতসহ তথ্য–প্রযুক্তিতে এগিয়ে থাকার লক্ষ্যে উন্নত বিশ্বের সুদক্ষ নাগরিক হিসেবে পাহাড়ের নারীদের গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। কারণ আজকের কন্যাশিশুই আগামী দিনে গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার ও বিশ্বসভায় নেতৃত্ব দানে পারদর্শী সুযোগ্য সন্তান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, মো. সাইফুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক অনুকা খীসা, নারী নেত্রী টুকু তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

এছাড়া আলোচনা সভায় এনজিও কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত ১২টি স্বেচ্ছাসেবী মহিলা কল্যাণ সমিতিকে অনুদান প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us