• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৫:০২ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে দুই শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রলীগের শান্তি মিছিল

২৬ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩২:৪৮

ফরিদপুরে দুই শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রলীগের শান্তি মিছিল

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগরে সহিংসতায় দুইজন শ্রমিক নিহতের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবিতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শান্তি মিছিল বের করা হয়।

ফরিদপুর জেলা ছাত্রলীগের  সভাপতি তানজিদুর রশিদ চৌধুরীর রিয়ানের সভাপতিত্বে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায়  শহরের রুকসু ভবন থেকে রাজেন্দ্র কলেজের মোড় পর্যন্ত এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মীর মো. শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রানা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য, জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কাউসার আহমেদ আবিদ প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মধুখালির উপজেলার ডুমাইন ইউনিয়নে শ্রমিক দুই ভাইকে হত্যার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান। এছাড়া দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬

Follow Us