• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মোহনগঞ্জে ছাত্রলীগের কর্মী সমাবেশ

২০ অক্টোবর ২০২৩ সকাল ১১:১২:৫৬

মোহনগঞ্জে ছাত্রলীগের কর্মী সমাবেশ

নেত্রকোনা (সদর) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, এ স্লোগানকে প্রতিপাদ্য করে ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

Ad

উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক নিয়াজ মুর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লুতিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মদ খান প্রমুখ।

Ad
Ad

কর্মী সমাবেশে বক্তারা ছাত্রলীগ নেতাকর্মীদের এক হয়ে কাজ করে গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস ফিরিয়ে আনার আহ্বান জানানোসহ স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইতে সাধারণ মানুষের কাছে যেতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us