• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৫২:২৬ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে, বিশ্বকাপে আরেক মাইলফলক

৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৫১:৩৫

মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে, বিশ্বকাপে আরেক মাইলফলক

ক্রীড়া ডেস্ক: প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে শুধু ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুলেননি, ব্যক্তিগত অর্জনেও নতুন উচ্চতায় পৌঁছেছেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমতায় পৌঁছে গেছেন ফরাসি অধিনায়ক।

ম্যাচের ৭০তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিখুঁত শটে বল জালে পাঠান এমবাপ্পে। চরম চাপের মুহূর্তেও দারুণ স্থিরতায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পর নিজের পরিচিত ভঙ্গিতে উদযাপনও করেন এই ফরাসি তারকা।

এই গোলে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭-এ। একই সংখ্যক গোল রয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিরও। ফলে গোল্ডেন বুটের লড়াই আরও জমে উঠেছে।

শুধু এবারের আসরেই নয়, বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকাতেও আরও এক ধাপ এগিয়েছেন এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে গোলটি ছিল বিশ্বকাপে তার ১৯তম গোল। এই তালিকায় ২০ গোল নিয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি গোল।

দারুণ ছন্দে থাকা এই ফরাসি ফরোয়ার্ডের সামনে কোয়ার্টার ফাইনালসহ আরও ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ফলে মেসির রেকর্ড স্পর্শ কিংবা অতিক্রম করার সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪










Follow Us