• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৫৭:০৫ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

কানাডাকে হারিয়ে শীর্ষে থেকেই নকআউটে সুইজারল্যান্ড

২৫ জুন ২০২৬ সকাল ০৯:৪২:৩৫

কানাডাকে হারিয়ে শীর্ষে থেকেই নকআউটে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী লড়াইয়ে স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। জয়ের বিকল্প না থাকা ম্যাচে শুরুতে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ডেডলক ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইসরা।

২৪ জুন বুধবার দিবাগত রাতে গ্রুপ ‘বি’-এর ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয় দুই দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নেয় সুইজারল্যান্ড।

গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে, এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বে উঠেছে কানাডা।

সমান ৪ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনাকে এখন অপেক্ষা করতে হচ্ছে অন্য গ্রুপগুলোর ফলের দিকে। সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে পরের পর্বে ওঠার আশা এখনও টিকে আছে তাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us