স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডের মতো আজ দ্বিতীয়টিতেও টসে জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। অর্থাৎ, আজও রান তাড়ায় ব্যাট করতে হবে বাংলাদেশকে।
২০ এপ্রিল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক।


এর আগে ১৭ এপ্রিল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের ২৬ রানে হারিয়েছে টম লাথামের দল।

গত দুই বছরে বাংলাদেশের জন্য কাজটা অবশ্য অস্বস্তিরই। এ সময়ে ৮ ম্যাচে রান তাড়া করতে নেমে মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ, সেটিও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে মাত্র ১১৪ তাড়ায়!
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ড অবশ্য কোনো পরিবর্তন আনেনি। ২৬ রানে জেতা প্রথম ওয়ানডের দলটিই রেখে দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available