• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১১:১০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ স্বর্ণ জয়

২৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৭:৩৫

ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল।

এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে।

‎‎বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ আর্চার। তবে সব বিভাগে সাফল্য আসেনি।

ভালো করেনি রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরে যায় থাইল্যান্ডের কাছে। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us