• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ১০:২৪:৫৬ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৩১:২৪

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই তিন গোল হজম করে তারা। তবে বিরতির পর রক্ষণে জোর দিয়ে গোলপোস্ট অক্ষত রেখেছিল হামজা চৌধুরীরা। যে কারণে ভিয়েতনাম আর ব্যবধান বাড়াতে পারেনি। ৩-০ গোলে হারল বাংলাদেশ।

৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। এর ৯ মিনিট পর ব্যবধান বাড়তে দেননি মেহেদী হাসান শ্রাবণ। এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার।

Ad
Ad

তবে ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।

Ad

৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।

প্রথমার্ধে ৪-৩-৩ এ খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ফরমেশনে পরিবর্তন আনে। ৫-৩-২ ফরমেশনে খেলে ভিয়েতনামকে রুখে দেয় তারা।

বিরতির পর ফিরে সাত মিনিট পার হতেই শ্রাবণকে একা পেয়েছিলেন রাফায়েলসন। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় পেছনে ফিরে তা ঠেকিয়ে দিলে কর্নার হয়।

৬০ মিনিটে বাংলাদেশ শট নিয়েছিল লক্ষ্যে। বিরতির পর বদলি নামা শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা। ৯ মিনিট পর হামজার একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং। কিন্তু বল লাগে বারে। কয়েক সেকেন্ড পর ভিয়েতনামের এই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন।

৭৭ মিনিটে শেষ মুহূর্তে তপু জুনিয়র ব্লক করে ফেরান রাফায়েলকে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলারকে আবার গোলবঞ্চিত করে বাংলাদেশ। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট একটুর জন্য জালে জড়ায়নি। চার মিনিট পর দো হোয়াংয়ের একটি শট গোলবারে লাগলে চতুর্থ গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তাতে দুই বছর আগে লেবাননের কাছে ৪-০ গোলে হারের পুনরাবৃত্তি দেখতে হয়নি বাংলাদেশকে।

চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলারকে নিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হামজা ছাড়াও একাদশে জায়গা পাওয়া প্রবাসী ফুটবলাররা হলেন— সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us