স্পোর্টস ডেস্ক: আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন ওয়াকার। অবসরের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, দেশের জার্সি গায়ে খেলতে পারা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্বের একটি।


ওয়াকার বলেন, ‘এই সিদ্ধান্ত নিতে আমার খারাপ লাগছে। তবে ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছি, তা নিয়ে আমি ভীষণ গর্বিত।’

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি বড় টুর্নামেন্টে অংশ নেন এই ডিফেন্ডার। তিনি উয়েফা ইউরো ২০২০ এবং উয়েফা ইউরো ২০২৪ এ রানারআপ হওয়া ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। এছাড়া ২০১৮ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ওয়াকার তার সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় দলের হয়ে একসঙ্গে কাটানো সময়গুলো সব সময় তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সমর্থকদের উদ্দেশে ওয়াকার বলেন, ‘সব সময় দলের পাশে থাকবেন। আপনাদের সমর্থনই খেলোয়াড়দের দেশের জন্য গর্ব বয়ে আনতে অনুপ্রাণিত করে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available