• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১১:২২ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড

২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৪:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের মুখোমুখি হয় ইংলিশরা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহানের ৬৩ রানের ইনিংস ভালো শুরু দেয় পাকিস্তানকে। শেষ দিকে শাদাব খান ও উসমান খানের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৬৪। তবে এদিনও মন্থর ব্যাটিং করেন বাবর আযম। ২৪ বলে করেন ২৫ রান। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন লিয়াম ডসন। এছাড়া ২টি করে উইকেট নেন জোফরা আর্চার ও জেমি ওভারটন এবং একটি উইকেট পান স্যাম কুরান।

Ad
Ad

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম বলেই ইংলিশ ওপেনার ফিল সল্ট গোল্ডেন ডাক। আরেক ওপেনার জস বাটলারও ফেরেন ২ রানে। চাপে পড়ে ইংল্যান্ড। মাঝে জ্যাকব বেথেল ও টম ব্যান্টনও ফেরেন দ্রুতই। তবে উইকেটের একপাশে দাঁড়িয়ে দানবীয় ব্যাটিং করতে থাকেন হ্যারি ব্রুক। তার ৫১ বলে ১০০ ওপর ভর করে ইংল্যান্ড পৌঁছে যায় জয়ের বন্দরে। ২ উইকেটের জয় পায় ইংলিশরা।

Ad

পাকিস্তানের হারের দিনে ভালো বোলিং উপহার দেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। মুহাম্মদ নওয়াজ ও উসমান তারিক নেন ২টি করে উইকেট।

ম্যাচসেরার পুরস্কার ওঠে সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুকের হাতে।

এই জয়ে ইংল্যান্ড সেমি নিশ্চিত করলেও সমীকরণ দাঁড়িয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সামনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৭:১৫

ফ্যামিলি কার্ড কারা পাবেন আর কারা পাবেন না
ফ্যামিলি কার্ড কারা পাবেন আর কারা পাবেন না
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:৩৪

রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:২৯



লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:৪৭



Follow Us