• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৭:০৪ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

ক্রিকেটার শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে বিসিবির শোক

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৪:০৮

ক্রিকেটার শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যদের রেখে গেছেন।

Ad
Ad

এক শোকবার্তায় বিসিবি জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।’ একই সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তার মায়ের মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫





Follow Us