• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:০৯:২০ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৩:৪৫

ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: লিগে টানা ৮ জয়ের পর অবশেষে জয়রথ থামলো রেকর্ড চ্যাম্পিয়র রিয়াল মাদ্রিদের। ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় লস ব্ল্যাঙ্কোসরা।

ওসাসুনার ঘরের মাঠে ধারহীন আক্রমণে পুরো সময়জুড়ে ধুঁকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। থিবো কোর্তোয়ার ভুলে, ম্যাচের ৩৮ মিনিটে, পিছিয়ে পড়ে গ্যালাকটিকোসরা।

Ad
Ad

পাল্টা আক্রমণ রুখতে গিয়ে ব্লুদিমিরকে বক্সে ফাউলের পর ভিএআরের সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারির। আর তা থেকেই ডেডলক ভাঙে ওসাসুনা।

Ad

এরপর ম্যাচের ৭৩ মিনিটে, ফেদেরিকো ভালভের্দের বাড়ানো পাসে নির্ভুল এক শটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ যখন ড্র'য়ের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ব্যবধান গড়ে দেন রাউল গার্সিয়া। দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের ২-১ গোলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us