• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২১:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আইসিসির অনুরোধে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩০:১৩

আইসিসির অনুরোধে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার জাতীয় দলকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিলেও, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোর চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Ad

আইসিসির অনুরোধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি আগামী এক–দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারত–পাকিস্তান ম্যাচ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা নেবেন তিনি। শেষ সিদ্ধান্ত থাকবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতেই।

Ad
Ad

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার সূত্রে জানায়, ম্যাচটি নিয়ে সরকারের অবস্থান ও আন্তর্জাতিক চাপ—সব দিক বিবেচনায় নিয়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এদিকে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তানে আমন্ত্রণ জানান নকভি। অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। ডিনার বিরতির পর আলোচনা আবার শুরু করার জন্য বৈঠকের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষই সমাধানমুখী অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে বাংলাদেশ-সংক্রান্ত বিষয়গুলো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল।

দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের কথা বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও (ইসিবি) পাকিস্তানকে ভারতবিরোধী ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

এর আগে, ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয়—দেশের জাতীয় দল চলমান টুর্নামেন্টে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। একই সঙ্গে পিসিবির অভিযোগ, বাংলাদেশ ইস্যুতে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট
ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪:০৩


লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯
লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯
৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:০৩









Follow Us