• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:১৯ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ফাহিমের ব্যাটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৩:২৭

ফাহিমের ব্যাটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বোলারদের চাপ সামলে হারতে হারতে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করেছে পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পায় সালমান আলী আগার দল।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার কলম্বোর সিনহলিজ স্পোর্টস গ্রাউন্ডে পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে শেষ দিকে ফাহিম আশরাফের ঝোড়ো ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত হয়।

Ad
Ad

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৭ রানে ওপেনার সাইম আইয়ুব (২৪) ফিরে যান। অধিনায়ক সালমান আলী আগা করেন মাত্র ১২ রান। ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৯৮ রানে মাত্র তিন বলের ব্যবধানে বিদায় নেন সাহিবজাদা ফারহান (৪৭) ও উসমান খান (০)। এরপর ১৫ রান করা বাবর আজম আউট হলে ১০০ রানে পড়ে পঞ্চম উইকেট।

মোহাম্মদ নওয়াজ (৬) ও শাদাব খান (৮) দ্রুত ফিরে গেলে ১৪৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। শেষ ১৮ বলে তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। এমন পরিস্থিতিতে দৃঢ়তা ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১ বলে অপরাজিত ২৯ রান করেন ফাহিম আশরাফ। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

নেদারল্যান্ডসের হয়ে আর্য দত্ত ও পল ফন মিকেরেন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান লোগান ফন বিক, কাইল ক্লেইন ও ফন ডার মারউই।

এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। ডাচরা শুরুটা ভালো করলেও শেষ দিকে ব্যাটিং ধসে পড়ে। ১৩ ওভারে ৩ উইকেটে ১০০ রান তোলার পর ১২৭ থেকে ১৪৭ রান তুলতেই হারায় ৬ উইকেট।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাস ডি লিড করেন ৩০ রান এবং ওপেনার মাইকেল লেভিটের ব্যাট থেকে আসে ২৪ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সালমান মির্জা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব নেন দুটি করে উইকেট। একটি উইকেট পান শাহিন শাহ আফ্রিদি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী
ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী
৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১১:০২


শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার
শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার
৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৪১


Follow Us