• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:০৭:৪৩ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরাসি ওপেনে শিরোপা ধরে রাখলেন আলকারাস

৯ জুন ২০২৫ সকাল ১১:৩৭:১৩

ফরাসি ওপেনে শিরোপা ধরে রাখলেন আলকারাস

স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস এক দ্বৈরথে ইতিহাস গড়লেন কার্লোস আলকারাস। ইয়ানিক সিনারকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফরাসি ওপেনের শিরোপা জিতে নিলেন এই স্প্যানিয়ার্ড। ৫ ঘণ্টা ২৯ মিনিটের ঐতিহাসিক লড়াইয়ে উন্মুক্ত যুগে ফরাসি ওপেনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ফাইনালের রেকর্ড গড়েন দুই তরুণ তারকা।

রোলাঁ গারোর লাল মাটিতে এবারের ফাইনাল শুরুতে নিয়ন্ত্রণে ছিল সিনারের। প্রথম দুটি সেট ৬-৪, ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে প্রথমবারের মতো ফরাসি ওপেন জয়ের স্বপ্নপূরণে এগিয়ে গিয়েছিলেন ইতালিয়ান এই তরুণ। কিন্তু সেখান থেকেই বদলে যায় ম্যাচের চিত্র। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন আলকারাস। এরপর টানটান উত্তেজনার চতুর্থ সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৩) ব্যবধানে সমতায় ফেরেন তিনি।

চূড়ান্ত ও পঞ্চম সেটেও দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতেই ব্রেক করে এগিয়ে যান আলকারাস, তবে সেটে পরে ঘুরে দাঁড়িয়ে ৬-৫-এ এগিয়ে যান সিনার। সেখান থেকেও ফেরেন আলকারাস, সমতা আনেন ৬-৬। শেষ পর্যন্ত সুপার টাইব্রেকারে ১০-২ ব্যবধানে জিতে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখেন বিশ্বের অন্যতম উদীয়মান এই টেনিস তারকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দল
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দল
২৫ জুন ২০২৬ বিকাল ০৪:২২:১৬





ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
২৫ জুন ২০২৬ বিকাল ০৩:৩৮:৩২



Follow Us