• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৬:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিসিবির পরিচালক হলেন বুলবুল

৩০ মে ২০২৫ বিকাল ০৪:৫৮:০৭

বিসিবির পরিচালক হলেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবি'র পরিচালক মনোনীত হয়েছেন। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

Ad

বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

Ad
Ad

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি।

৩০ মে শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানে নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us