• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৫৫ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১০:৩৩

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদেরকে হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহনে নিষেধ করা হয়েছে। 

সৌদি সরকারের আইনে হজযাত্রীর লাগেজে নেশা জাতীয় ঔষধ, তামাক পাতা, জদ্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার ও পঁচনশীল দ্রব্যাদি  বহন করা নিষিদ্ধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি উল্লেখ রয়েছে।

Ad
Ad

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বারবার সতর্ক করার পরও এধরনের ঘটনা ঘটছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ বিষয়ে হজযাত্রীদেরকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান তিনি। 

Ad

এ বিষয়ে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে সেদেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এরূপ কাজে সংশ্লিষ্ট হজযাত্রীর হজ পালনও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এমনকি হজ করার সুযোগ নাও পেতে পারেন তিনি। একারণে কোনভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।

উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আসছে ১৮ এপ্রিল থেকে হজযাত্রীরা সৌদি গমন করবেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৩৫


নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯



ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২



Follow Us