অনলাইন ডেস্ক: মধ্যসত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
১২ মে মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের উর্ধগতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি।

জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াত আমির।
তথ্যসূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available