ডেস্ক রিপোর্ট: দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন নতুন প্রজন্মকেই আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন তোমাদেরই আনতে হবে।
৩ মে রোববার দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ২৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


মঈন খান বলেন, সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। পৃথিবীর সব লোক একই ভাষায় কথা বলবে না, একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের এটাই পার্থক্য। সংসদে যুক্তিতর্ক ও বাস্তবধর্মী কথা বলাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে সেটা হয়তো সংসদের ভাষার সঠিক প্রতিফলন হবে না।

অনুষ্ঠানে অদক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খানসহ অতিথি ও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
এ বছর দেশি-বিদেশি মিলে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বক্তারা এসব শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তাদের। অতিথিরা পরে ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available