• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:২৮:৩৭ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

দুই হত্যা মামলায় আইভীর জামিন

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:০১

দুই হত্যা মামলায় আইভীর জামিন

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

৩০ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এই দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

Ad
Ad

এর আগে, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংশ্লিষ্ট তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Ad

উল্লেখ্য, ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে আপিল করলে বিষয়টি বর্তমানে আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।

একই দিনে আরও পাঁচটি পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এসব মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আগামী ৩ মে দিন ধার্য রয়েছে।

এদিকে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সর্বশেষ, এই দুই মামলায় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫০:৫০


বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩০:০৮





রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন
রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:৩২


Follow Us