• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩২:৫০ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় হয়েছে: জিএম কাদের

২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০:৫৯

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় হয়েছে: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কুশল বিনিময় হয়েছে। তবে কখন কথা হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

১৯ এপ্রিল রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে এবং এটি ছিল সাধারণ কুশল বিনিময়। ‘তিনি (শেখ হাসিনা) তেমন কিছু বলেননি, শুধু ভালো আছেন কি না—এ ধরনের সাধারণ কথা হয়েছে,’ বলেন তিনি।

Ad

শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘না, ওই ধরনের কোনো কথা হয়নি। শুধু কেমন আছেন, ভালো আছেন—এ ধরনের কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, ওই ধরনের কোনো বিষয় আমাদের মধ্যে হয়নি।’

টকশোতে জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থান ও বক্তব্যে দ্বৈত মানদণ্ড দেখা যাচ্ছে। বিশেষ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ও দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কিছু ক্ষেত্রে অতীত রাজনৈতিক পরিচয়কে একভাবে দেখা হচ্ছে, আবার অন্যভাবে মূল্যায়ন করা হচ্ছে—যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন জিএম কাদের।

তিনি আরও দাবি করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটব্যাংক ও জনসমর্থন নিয়ে প্রতিযোগিতা রয়েছে, যা বিভিন্ন বক্তব্য ও অবস্থানে প্রতিফলিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
২০ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৩:৩৬



বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮


Follow Us