• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৯:৫৬ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি তেলের সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৮:১৫

জ্বালানি তেলের সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারের কাছে স্বচ্ছতার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জ্বালানি তেলের সংকট একটি বৈশ্বিক সমস্যা হলেও এ বিষয়ে সরকারের লুকোচুরি করা উচিত নয়।

১৮ এপ্রিল শনিবার সকালে রাজধানীর আসাদগেট এলাকায় সোনারবাংলা ফিলিং স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

জামায়াত আমির বলেন, আগে ফিলিং স্টেশনগুলো তিন গাড়ি তেল পেত, এখন পাচ্ছে এক গাড়ি। অথচ সরকার দাবি করছে, পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। পাম্প মালিকদের তথ্য অনুযায়ী, তারা আগের তুলনায় তিন ভাগের এক ভাগ তেল পাচ্ছেন।

Ad

তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এ বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না। তার ভাষায়, জ্বালানি তেলের এই সংকট সরকারের তৈরি নয়, বরং বৈশ্বিক সংকট। তাই এ বিষয়ে সত্য গোপন না করে বাস্তবতা জনগণের সামনে তুলে ধরা উচিত।

ডা. শফিকুর রহমান বলেন, এই সংকট আমরা সবাই মিলে সম্মিলিতভাবে মোকাবিলা করতে চাই।

এর আগে রাজধানীর শ্যামলীতে একটি শিশু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্যখাত নিয়েও কথা বলেন। তিনি জানান, ৭০০ শয্যার ওই হাসপাতালে বিপুল সংখ্যক রোগীকে ভর্তি করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার অভিযোগ তুলে তিনি বলেন, এ খাতে লুটপাট চলছে।

তিনি আরও বলেন, শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে জামায়াত প্রয়োজনীয় কিছু চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেবে। পাশাপাশি ক্ষমতায় গেলে শিক্ষাখাত ও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪











Follow Us