• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৪:৩০ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোট চাইতে গিয়ে হেনস্তার অভিযোগ, নোয়াখালী মহিলা জামায়াতের বিক্ষোভ

৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৯:১৫

ভোট চাইতে গিয়ে হেনস্তার অভিযোগ, নোয়াখালী মহিলা জামায়াতের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে নারী কর্মীরা হেনস্তার শিকার হচ্ছেন এমন অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নারী সদস্যরা।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বক্তারা অভিযোগ করেন, ভোট চাইতে গিয়ে নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে নারী নেতৃবৃন্দ বলেন, ভোট প্রদান মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার বাস্তবায়নে নিজেদের প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন দাঁড়িপাল্লার নারী কর্মীরা। কিন্তু একটি ‘নতুন ফ্যাসিবাদী গোষ্ঠী’ পরিকল্পিতভাবে নারী কর্মীদের হেনস্তা করছে, শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে এবং সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ জানাতেই তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৫:২৯


Follow Us