• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:১১ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী-৫ আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৭:৫০

নোয়াখালী-৫ আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনের নিয়াজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতিসহ ৯ নেতা বিএনপিতে যোগদান করেছেন।

Ad

৪ জানুয়ারি বুধবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ধানের শীষের একটি উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

Ad
Ad

বিএনপিতে যোগদানকারী নেতারা হলেন- নিয়াজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আফতাব উদ্দিন স্বপন, জাতীয় পার্টির নেতা নিজাম উদ্দিন খোকন, মিজানুর রহমান, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল মন্নান খান, আবদুল মতিন, মো. রাসেল ও আবদুল কাদের।

যোগদান অনুষ্ঠানে ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আফতাব উদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ৯ জন বিএনপিতে যোগদান করেছি। বাকি জীবন এই দলের আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে চাই।

অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম নতুন যোগদানকারীদের হাতে ফুল দিয়ে দলীয়ভাবে স্বাগত জানান।

এ সময় তিনি বলেন, বিএনপিতে নতুন যোগ দেওয়া নেতাদের স্বাগত জানাই। আশা করি আগামী দিনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে এলাকার মানুষ উপকৃত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:২৩

৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৯:৩৪








Follow Us