• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫৮:০২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দুর্নীতি বন্ধ হলে উন্নয়ন অটোমেটিকভাবে ডাবল হবে: ডা. তাহের

৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:৫৩

দুর্নীতি বন্ধ হলে উন্নয়ন অটোমেটিকভাবে ডাবল হবে: ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এবারের নির্বাচনে একটি সুযোগ আসছে। গত ৫৬ বছরে অত্যাচার, দখলবাজ, লুটতরাজ, চরিত্রহীন কাজ, বাজে সংস্কৃতি এবং বাজে রাজনীতি ছিল সেটার কবর রচনা করে, আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবো, ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে কি হবে? ৫৬ বছরে যে দুর্নীতি ছিল, সেটা থাকবে না। দুর্নীতির বিরুদ্ধেই আমাদের জিহাদ।

Ad

তিনি অতীতের কথা স্মরণ করিয়ে আরও বলেন, আপনারা জানেন বাংলাদেশ দুর্নীতিতে পরপর তিনবার এক নম্বর হয়েছিল। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। এ দুর্নীতি যদি চলে যায়, তাহলের বাংলাদেশের উন্নয়ন অটোমেটিকভাবে ডাবল হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের মূল টার্গেটই হবে দুর্নীতি বন্ধ করা। সেটা আমরা অতীতে প্রমাণ করেছি। আপনারা জানেন ২০০১-০৬ সালে বিএনপির নেতৃত্বে যে সরকার ছিল, সেখানে জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। জামায়াতের মন্ত্রীদের কোন দুর্নীতি পাওয়া যায়নি। সুতরাং, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো সেটা আগেই প্রমাণ করেছিলাম।

Ad
Ad

ডা. তাহের আরও বলেন, নির্বাচনের দিন দুইটি ভোট। একটি দাঁড়িপাল্লায় দিবেন। অপরটি হ্যাঁ ভোট আর না ভোট। আমরা সবাই হ্যাঁতে ভোট দিবো। কারণ, হ্যাঁ মানে বাংলাদেশের স্বাধীনতা। না মানে দিল্লীর বশ্যতা। আমরা মাথা উচু করে দাঁড়াবো। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। 
ডা. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো. আবদুল কাদেরের সভাপতিত্বে ও জামায়াত নেতা আশরাফুল ইসলাম ইমরান লিটনের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।

বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ইকবাল হোসেন মজুমদার, এডভোকেট সিরাজুল ইসলাম, ব্যাংকার আবদুল মান্নান ভুঁইয়া, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আহসান উল্লাহ, ব্যবসায়ী এরশাদ উল্লাহ মজুমদার, এটিএম খোরশেদ আলম, সমাজসেবক আবদুর রাজ্জাক প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us