• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১২:০৫:১৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না’

২২ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩৪:৪১

‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না।

Ad

২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

আমীর খসরু বলেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা কখনো পলিটিক্যাল লোক নিয়োগ করিনি। আমরা ব্যাংকিং ডিভিশন (আর্থিক বিভাগ) বন্ধ করে দিয়েছিলাম। কারণ এটার কোনো ভূমিকা ছিল না। তারাই (পতিত সরকার) আবার পরে এটা ফেরত এনেছে। তাতে আরও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, ক্যাপিটাল মার্কেট উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোনো লাভ নেই।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বলতে কিছু নেই। মনেটারি পলিসি ও ফিসক্যাল পলিসির মধ্যে একটা সমন্বয় করতে হবে। অটোমেশন করা গেলে স্বচ্ছতা বাড়বে। কারণ ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ফলে সম্পূর্ণরূপে অটোমেশনের দিকে যেতে হবে।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এক কোটি চাকরি তৈরি করবো ১৮ মাসে। আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ ও বিদেশে জনশক্তি দিয়ে এগুলো করবো। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে।’

অর্থনীতির সংস্কার বিএনপির সময় অনেক করা হয়েছে বলেও এসময় মন্তব্য করেন আমীর খসরু। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us