• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৭:১৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজনৈতিক নেতাদের অনিরাপদ রেখে

প্রধান উপদেষ্টার এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক : আবিদ

২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:২১:৩৫

প্রধান উপদেষ্টার এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক : আবিদ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব ফখরুল ইসলামসহ রাজনৈতিক নেতাদের অনিরাপদ অবস্থায় রেখে প্রধান উপদেষ্টার এয়ারপোর্ট ত্যাগের সমালোচনা করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

Ad

তিনি ফেসবুকে লিখেছেন, রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করে তাঁদেরকে অনিরাপদ অবস্থায় রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক।

Ad
Ad

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক, যিনি যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধিদলে যোগ দেবেন।

নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

প্রসঙ্গত, স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সোমবার নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us