• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৮:৩৩:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

২৮ মে ২০২৫ দুপুর ০২:০৬:৫৭

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক: ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Ad

২৮ মে বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

Ad
Ad

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন নেতাকর্মীরা।

এই সমাবেশকে ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে-এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।

এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


Follow Us