• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্শ্ববর্তী দেশে বসে দেশের স্বাধীনতা নষ্টের ষড়যন্ত্র চলছে: আমান

৩০ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৪:৪২

পার্শ্ববর্তী দেশে বসে দেশের স্বাধীনতা নষ্টের ষড়যন্ত্র চলছে: আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে,তাদের ষড়যন্ত্র টিকবে না। নতুন বাংলাদেশকে ষড়যন্ত্র করে যারা নষ্ট করতে চায় তাদের জায়গা এই বাংলায় আর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান।

Ad

৩০ নভেম্বর শনিবার বিকেলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে কলাতিয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

Ad
Ad

এ সময় প্রধান অতিথি কলাতিয়া ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।

কলাতিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান আমান অমি।

সাংগঠনিক সভায় অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ কলাতিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us