• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৮:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল, সদস্য সচিব মোস্তফা

৫ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩০:২৪

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল, সদস্য সচিব মোস্তফা

নিজস্ব প্রতিবেদক: আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

Ad

৪ নভেম্বর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর)।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটির গঠনের দুই মাসের মাথায় তা ভেঙে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আহ্বায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us