• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৯:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জনপ্রতিনিধির হাতে নারী লাঞ্চিত, এটা মেনে নেয়া যায় না: কাদের সিদ্দিকী

৬ মার্চ ২০২৪ রাত ০৮:২৭:১৮

জনপ্রতিনিধির হাতে নারী লাঞ্চিত, এটা মেনে নেয়া যায় না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি: জনপ্রতিনিধির হাতে নারী লাঞ্চিত হবে, এটা মেনে নেয়া যায় না উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সখিপুর একটি সম্মানের জায়গা। এখানে একজন জনপ্রতিনিধির হাতে একজন নারী লাঞ্চিত হবে, এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।

Ad

স্থানীয় এক ইউপি চেয়ারম্যান কর্তৃক এক প্রবাসীর স্ত্রী শারিরীকভাবে নির্যাতনের প্রতিবাদ জানাতে গিয়ে ৬ মার্চ বুধবার দুপুরে সখিপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

সরকারের সমালোচনা করে আব্দুল কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকার ভালো চলছে না। কারো কোন দায়িত্ববোধ নাই। যারা রাষ্ট্র চালায়, তাদের অধিকাংশ লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দেয়া উচিৎ।

তিনি বলেন, দেশের মানুষ বড়ই খেয়ে ইফতার করবে। আর যাদের বিত্ত আছে, তারা খেজুর খাবে ও মুরগীর রান খাবে। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তার দরকার। কিন্তু জনগণ সত্যিকার অর্থেই হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারি নাই।

এর আগে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়ে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। এরপর হাসপাতালে গিয়ে নির্যাতিতা ওই নারীর খোঁজ-খবর নেন।  

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে জিয়াসমিন আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী সখিপুর উপজেলার বহুরিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তর কাছে তুচ্ছ একটি ঘটনা নিয়ে বিচার চাইতে যান। এ সময় চেয়ারম্যান ওই নারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে চেয়ারম্যান ও তার সহযোগীরা নারীকে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। পরে গৃহবধূকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।  এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদে মানববন্ধন ও মিছিল সমাবেশ করে। কাদের সিদ্দিকীও এ ঘটনায়  বিচার দাবি করে আসছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us