• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৫৩ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

৫ জুলাই ২০২৬ সকাল ১০:৩২:৩৬

আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুপ্রতিষ্ঠিত। জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করা হচ্ছে।

৫ জুলাই রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘বাংলাদেশ নীতি’কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বর্তমানে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি ক্রমেই বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সময়োপযোগী ও কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র: সময় টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪










Follow Us