ডেস্ক রিপোর্ট: সরকারের নতুন ঘোষণা অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হলে সরকারি চাকরিজীবীদের বর্তমানের ‘বিশেষ সুবিধা’ বা বিশেষ ইনক্রিমেন্ট বাতিল হয়ে যাবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। মূল বেতন এতটা বৃদ্ধির ফলেই এই বিশেষ সুবিধাটি নতুন বেতন কাঠামোর সাথে সমন্বয় বা বাতিল করা হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে ১০ম ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ। আর ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ। ফলে বাতিল হবে বিশেষ সুবিধা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available